1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে রাষ্ট্রীয় মর্যাদায় সৈনিক জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
সাগর আলী, নীলফামারী: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাহাঙ্গীর আলমের (২৬) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার সময় জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।
এর আগে বেলা ১০ টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার লাশ এসে পৌঁছায়। মৃত জাহাঙ্গীর আলমের লাশ দেখার জন্য হাজারো মানুষ ঢল নেমেছে। স্কুল মাঠ থেকে এ্যাম্বুলেন্স করে লাশ প্রথমে মৃতের গ্রামের বাড়ী দক্ষিণ তিতপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিহত সেনাসদস্য ও পরিবারের পাশাপাশি হাজার হাজার এলাকাবাসী সমবেত হলে করুণ দৃশ্যের অবতারণা হয়। পরে পার্বতীপুর শহীদ মাহমুদ সেনানিবাস থেকে ক্যাপ্টেন তানজিদুল ইসলামের নেতৃত্বে ২৫ জন সেনাসদস্যের একটি দল রাষ্ট্রী মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীরমুক্তিযোদ্ধা আশরাফ হাজী সহ তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধক ও এলাকাবাসীগণ।
জানা যায়, জাহাঙ্গীর আলম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গত ৪ অক্টোবর মাইন বিস্ফোরণে জাহাঙ্গীর আলমসহ তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। গতকাল জাহাঙ্গীরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাইলে জাহাঙ্গীরের বড় ভাই আবুজার রহমান মরদেহ গ্রহণ করেন। পরদিন সকালে সেখানে জানাজার পর সেনাপ্রধান এই শহীদের সম্মানে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাহাঙ্গীরের মরদেহ তাঁর নিজ গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলায় পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com