1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কলাপাড়ায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতি জ্বালানি তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পরিবহনের ভাড়াবৃদ্ধি, ঘুষ-দুর্নীতি, দলীয়করণ, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ভিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কলাপাড়া উপজেলা শাখার সভাপতি কমরেড নাসির উদ্দিন তালুকদারের সভাাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

উপজেলা সদস্য আতাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সুুুভাষ চন্দ্র নাগ, আমতলী উপজেলা কমিটির সভাপতি কমরেড মতিউর রহমান, কলাপাড়া উপজেলা শাখার সদস্য গাজী মো. মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধি এবং সরকারের সেবামূলক খাতে জনগণের ভোগান্তির কঠোর সমালোচনা করেন। সেইসাথে সরকারি প্রতিষ্ঠানসমূহকে ঘুষ-দূর্নিতি এবং দলীয়করণ মুক্ত করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com