1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় “মানবতার বিবেক” এর উদ্যোগে সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ২ সন্তানহারা অসহায় মা পরিভানুকে সহায়তা প্রদান করলেন “মানবতার বিবেক” সংগঠন।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের পৌর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে গত শুক্রবার বিকেলে কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ফেরিঘাট এলাকায় ওয়ার্ড কাউন্সিলর তারেক বয়াতির কর্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন হাফিজুর রহমান রাসেল পরিভানুর হাতে নগদ তিন হাজার টাকা ও তিন হাজার টাকা সমমানের খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবা সম্পাদক মিন্টু মিয়া ও নাচনাপাড়া ১নং ওয়ার্ড পৌর শাখা সভাপতি নুরুল হক, “মানবতার বিবেক” সংগঠনের এডমিন ও স্থায়ী কমিটির সদস্য গাজী জামাল, পরিকল্পনা উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য অলিউল্লাহ মৃধা, যোগাযোগ উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য সোহাগ মৃধা, টেকনিক্যাল উপদেষ্টা মুফতি নুরুল ইসলাম।

এসময় “মানবতার বিবেক” সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন মো: হাফিজুর রহমান রাসেল বলেন, কয়েকজন প্রবাসী, চাকরীজীবি, ব্যবসায়ী ও “মানবতার বিবেক” সংগঠনের কয়েকজন কর্মী ২ সন্তানহারা অসহায় মা পরিভানুকে সাহায্য করার জন্য ছয় হাজার টাকা আমাদের সংগঠনে জমা করেন। সেই অর্থ পরিভানুর হাতে তুলে ওেয়া হয়েছে এবং মানবিক এ সংগঠনের মাধ্যমে সকল পেশাজীবী মানুষের সহায়তায় অসহায় ও দুস্থদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কলাপাড়ায় ১নং চাকামইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামে দুই সন্তানহারা অসহায় মা পরিভানুর বাড়ি, ২০১৮ইং: সালে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে এক ছেলে নিখোঁজ হয় ও চলতি বছরে আরও এক ছেলে বাইক দুর্ঘটনায় মৃত্যু বরণ করে। পরিভানুর স্বামী বৃদ্ধ হওয়ায় কর্মক্ষম দুই সন্তান হারিয়ে পরিবারটি মারাত্মক অসহায় হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com