1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

গায়ক আকবরের পা কেটে ফেলা হলো

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি গায়ক আকবরের অবস্থার অবনতি হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে গায়ক আকবরকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। রাত ৮টা ৫০ মিনিটে আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ এক পোস্টে জানান, ‘আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে?’

কয়েক বছর ধরেই নানা রোগের সঙ্গে লড়াই করছেন গায়ক আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। গত ১০ অক্টোবর বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয় আকবরকে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, ‘এই কয়েক দিন ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। কিন্তু তার (আকবর) পা রাখা সম্ভব হলো না। সবাই তার (আকবর) জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে পরিচিতি পান আকবর। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com