1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার : উপদেষ্টা আসিফ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

রংপুর: সনাতন ধর্মের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে বিবেচনায় নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

একই সাথে রাষ্ট্রকে হুমকির দিকে ঠেলে দিতে যারাই অপতৎপরতা চালাবে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা স্কুল মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা। ফ্যাসিস্ট হাসিনার আমলে গোপালগঞ্জসহ দুই একটি জেলায় উন্নয়ন করা হলেও বাকি জেলাগুলোতে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। বিপ্লব পরবর্তী বাংলায় রংপুরবাসী আর কোন বৈষম্যের শিকার হবে না।”

এর আগে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ৬ শতাধিক অসহায়- দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।  প্রত্যন্ত পল্লীতে আসিফকে কাছে পেয়ে কান্নাজড়িত কন্ঠে নিজেদের কষ্টের কথা তুলে ধরেন গণঅভুথ‍্যানে আহত ও নিহত পরিবারের স্বজনরা।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমুল হক সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com