1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রুমান বিপুল ভোটে বিজয়ী

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

শেরপুর : সারাদেশের ন্যায় জেলা পরিষদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা শেরপুরে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও সাবেক শেরপুর পৌরসভার মেয়র আ’লীগ নেতা এবং স্বতন্ত্র প্রার্থী হুমায়ন কবির রুমান।

সোমবার ভোটগ্রহণ শেষে বেলা আড়াইটার দিকে বেসরকারীভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী হুমায়ন কবির রুমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। এছাড়া অপর প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৫ ভোট।

এদিকে জেলার সংরক্ষিত ২টি নারী সদস্যের মধ্যে ১নং ওয়ার্ডে (শেরপুর সদর ও শ্রীবরদী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি। ২নং ওয়ার্ডে (নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও নকলা) থেকে দোয়াত কলম প্রতীকে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম রেনু।

এছাড়াও সদস্য পদে শেরপুর সদরে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৪ ভোট পেয়ে মুছা মিয়া, ঝিনাইগাতিতে হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে আবু তাহের, শ্রীবরদীতে তালা প্রতীকে ১০১ ভোট পেয়ে মাহমুদুল হাসান, নালিতাবাড়ীতে হাতি প্রতীকে ৯৬ ভোট পেয়ে হাফিজুর রহমান খোকন এবং নকলায় তালা প্রতীকে ৬৪ ভোট পেয়ে সানোয়ার হোসেন ছানু বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com