সাগর আলী, নীলফামারী : জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. মমতাজুল হক আনারস প্রতিক-৫৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দী
স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন মোটরসাইকেল প্রতিকে ৩১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে জেলার ৬টি ভোট কেন্দ্রে আইনশৃংঙ্খলা বাহীনির কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্নভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জনপ্রতিনিধি ভোটার সংখ্যা ৮৫৮জন। ভোটে চেয়ারম্যান পদ ছাড়াও ৬টি সাধারণ সদস্য ও ২জন নারী সদস্য নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্যরা হলেন- ডিমলা উপজেলার ফেরদৌস পারভেজ, জলঢাকায়, মোশারফ হোসেন, সৈয়দপুরে মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জে ফাতেমা বেগম, ডোমারে মঞ্জুর আহম্মেদ ডন ও নীলফামারী সদরের সাইদুর রহমান এ্যাপোলে এবং নারী সদস্য পদে সদর-কিশোরগঞ্জ-সৈয়দপুরে- ইসরাত জাহান পল্লবী ও ডোমার-ডিমলা-জলঢাকায়-মেহেরুন আক্তার পলিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খন্দাকার ইয়াসির আরেফিন বলেন, সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে শান্তিপুর্নভাবে জনপ্রতিনিধিগণ তাদের ভোট প্রদান করেছেন।