1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

প্রবাসের ডেস্ক : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পশ্চিমের কপিনস ক্রসিং রোডে রোববার দুই গাড়ির সংঘর্ষে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

৬১ বছর বয়সী বাংলাদেশি এক বৃদ্ধ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী যুবক ঘটনাস্থলেই নিহত হন।

এবিসি নিউজ জানিয়েছে, ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয় গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

পুলিশ জানায়, এখনই কিছু অনুমান করা যাচ্ছে না, তদন্ত চলছে। তবে সড়কে কম গতি মানুষের জন্য নিরাপদ।

পুলিশ যেকোনো প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার ফুটেজ আছে এমন কাউকে থাকলে তাকে ক্রাইম স্টপারদের সাথে যোগাযোগ করতে বলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com