
নালিতাবাড়ী (শেরপুর) : ‘শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যে শেরপুরের নালিতাবাড়ীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
অতিথি হিসেবে ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম ও পৌর মেয়র আবুবকর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, কৃষি কর্মকর্তা আলমগীর কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুগেন রায় প্রমুখ। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।