1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আলাউদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালীয়াতলী ইউনিয়নের বাবালাতলা-নয়াপাড়া গ্রামের সংযোগ সড়কের পাশে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মুজাফফার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন।

স্থানীয় এবং পুলিশ জানায়, সোমবার বিকেলে বাবলাতলা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে নিহতের বাড়ির প্রায় ১০০ গজ দুরে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের ঘাড়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com