1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রুমায় ভাল্লুকের আক্রমনে চাষী আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বান্দরবান : বান্দরবানের রুমায় গরু খুজতে গিয়ে ভাল্লুক আক্রমনের লিথি খুমি (৬০)) নামে এক চাষী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকালে রুমা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি লিথি খুমি (৬০) ৭নং ওয়ার্ডের ম্রখিয়াংপাড়া বাসিন্দা।

স্থানীয়রা জানান, লিথি খুমি’র পালিত গরু খুঁজে না পাওয়ায় পার্শ্ববর্তী পাহাড়ে গরু খুজতে যান। হঠাৎ বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে লিথি খুমি’র ডান পায়ে, শরীরের বিভিন্ন অংশে ও মুখ মন্ডলে কামড়ে ক্ষতবিক্ষত করে। এতে লিথু খুমি মারাত্মকভাবে আহত হন। স্থানীরা আহত অবস্থায় তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজনে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।

বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুজীবুল হক জানান, ভাল্লুকের আক্রমনে আহত এক ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাল্লুকে আক্রান্ত ব্যক্তিকে ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com