1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরে ফুলবাড়ীতে টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের নামে খারিজ-খতিয়ানভূক্ত ভূমি রক্ষা ও শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীদেরকে ভয়-ভীতি প্রর্দশনের প্রতিবাদে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১০টায় ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট এর চত্ত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ছালাহউদ্দিন।
তিনি তার বক্তেব্য বলেন, আমি দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট কলেজ স্থাপন করি। এই কলেজের নামে খারিজ-খতিয়ানভূক্ত ৩৫ শতাংশ নিজস্থ জমিতে কলেজটি গড়ে তোলা হয়েছে।
একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানে এসে গত ১৯/১০/২০২২ ইং তারিখে কলেজের জায়গা জবর দস্তি দখলের চেষ্টা করে ও কলেজের শিক্ষক কর্মচারীগনকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এরই প্রতিবাদ এই মানববন্ধন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ২৪ ঘন্টার মধ্যে তদন্তপূর্বক অপরাধীদের শাস্তির দাবি জানান। প্রতিবাদ সভা ও মানব বন্ধনে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও কলেজের শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com