1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ও উপজেলা নিরাপদ সড়ক চাই এর আয়োজনে ‘‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২’’ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন, ফুলবাড়ী থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম, বিজিবি‘র জুনিয়র অফিসার মোঃ কামরুল ইসলাম।
এসময় ফুলবাড়ী রিপোটার্স ইউনিটি‘র সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাধারন সম্পাদক আল হেলাল চৌধুরী, সাংবাদিক মোকারম হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার প্রচার সম্পাদক ও সাংবাদিক মোশারফ হোসেনসহ নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন তার বক্তব্যে বলেন, গত ২১ অক্টোবর  ২০২১ থেকে ২১ অক্টোবর ২০২২ পর্যন্ত এক বছরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে মোট ৭১ টি ছোট বড় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহত হন ২৫ জন সামান্য আহত ও গুরুতর আহত হন ১০৫ জন। ফুলবাড়ীতে অতি দুর্ঘটনা প্রবন ২১টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে সংশ্লিষ্টদের নিকট অনতিবিলম্বে রোড সাইন, জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানাচ্ছি। পাশাপাশি ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা কমিয়ে হলে অবশ্যই বাইপাস সড়ক নির্মাণ জরুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com