1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস স্মরণে স্মরণসভা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন বিশ্বাসের ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক মহসিন পারভেজ, সাংবাদিক অমল মুখার্জী, অশোক মুখার্জী, গোফরান পলাশ, মিলন কর্মকার রাজু, মেজবাহ উদ্দিন টুকু, প্রয়াত সাংবাদিকের বড় ছেলে বিশ্বাস জুবায়ের আনাম ও ছোট ছেলে বিশ্বাস রেজোওয়ান রহিত প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com