1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে ফেকাসু হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের ইমান আলী ওরুফে ফেকাসু হত্যাকাণ্ডের ১৫ দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত আসামীদের এখনও গ্রেফতার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্টো আসামী পক্ষের লোকজন আপস-নিষ্পত্তি ও মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে ফেকাসুর পরিবারকে।
আসামিদের গ্রেফতার ও স্বামী হত্যার বিচার চেয়ে ২১ অক্টোবর শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন নিহত ইমান আলী ওরুফে ফেকাসুর স্ত্রী কমেলা বেগম, ভাই শামছুল হক ও আব্দুল লতিফসহ পরিবারের অন্যান্য সদস্যগণ।
সংবাদ সম্মেলনে নিহত ফেকাসুর মেয়ে ঝুমা আক্তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় নিহতের স্ত্রী, ভাই, পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নিহতের মেয়ে অভিযোগ করেন, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য তার বাবা বাড়ি থেকে বের হন। এসময় কাংশা বাজারের দক্ষিণ পাশে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে প্রধান আসামী আব্দুর জুব্বারসহ ২৫-৩০ জন লোক প্রকাশ্য দিবালকে দা, কুচা, ফালা, কুড়াল, লাঠি-সোঠা দিয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। যা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই সময় পুলিশ ঘটনাস্থলে এসে ৮জন আসামীকে গ্রেফতার করে। ওই দিনই ফেকাসুর স্ত্রী কমেলা বেগম ঝিনাইগাতী থানায় ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আর কোন আসামী গ্রেফতার হয়নি।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই দিনই ৪ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় বাকী আসামীগণ পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com