1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব পালন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বান্দরবান : বান্দরবানে পর্যটন স্পট প্রান্তিকলেক শাক্যমিত্র বৌদ্ধ বিহারে শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রের ৪র্থ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করা হয়।

সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক দায়িকাদের পদচারণায় মুখর হতে থাকে বুদ্ধ বিহার প্রঙ্গন। অনুষ্ঠানে পবিত্র মঙ্গলাচরণ পাঠ করা হয়। এতে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী শিশুসহ নানা বয়সের পূণ্যার্থীরা অংশ নেন। পরে পঞ্চশীলের মাধ্যমে মঙ্গলাচরনের পর চীবর উৎসর্গ করা হয়। বিহারে সমবেত প্রার্থনায় অংশ নিয়ে জেলার বুদ্ধ সম্প্রদায়ের মানুষ চীবর দান করেন। উৎসবের মূল আনুষ্ঠানিকতায় বিহারে অবস্থারত ভিক্ষু ও আগত ভিক্ষুদের জন্য নিজের বোন চীবর ও বাজার থেকে ক্রয় করার চীবর পূণ্য লাভের দান করেন ভক্তরা।

ধর্মীয় অনুষ্ঠানে ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো এম এ, অধ্যক্ষ বড়হাতিয়া বোধিনিকেতন বিহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ের হেডম্যান মংথোয়াইচিং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাবু প্রজ্ঞা সার বড়ুয়া পাপন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি বাবু দুর্লভ বড়ুয়া, শিবলী ফাউন্ডেশনের সভাপতি বাবু নয়ন বড়ুয়া সিইও মিনহাজ গ্রুপ লিমিটেড চট্টগ্রাম।

বৌদ্ধ ধর্ম শাস্ত্র মতে, চীবর দানে চেয়ে পৃথিবীর সবক দানের চেয়ে ১৬ গুনের বেশি পূণ্য লাভ করা যায়। তাই কঠিন চীবর দানকে দানোত্তম বা দানশ্রেষ্ঠ বলা হয়। ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com