
নালিতাবাড়ী (শেরপুর) : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকেছদুর রহমান লেবু। শোভাযাত্রা শেষে হলরুম তেপান্তরে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান, ট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, ব্যবসায়ী আব্দুল্লাহ আল কায়েশ, শিক্ষক নেতা মাসুদ কবীর, ফরিদ আহাম্মেদ, আব্দুল কুদ্দুস, আব্দুল হাই ও আবু সাঈদসহ অনেকে উপস্থিত ছিলেন।