1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভোগাইয়ে ‘বাহৈত’ উৎসব

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : হেমন্তে শুধু নবান্নই নয়, গ্রাম-বাংলার আরও একটি চিরচেনা ঐহিত্য ‘বাহৈত’ উৎসব। আশপাশের কয়েক গ্রামের শতশত সৌখিন মাছ শিকারী মিলে একযুগে মাছ শিকারের এ উসৎব প্রতিবছরই নজর কাড়ে শেরপুরের পাহাড়ি নদী ভোগাইয়ের দুই তীরে থাকা মানুষের। পেশাদার মাছ শিকারী না হলেও এ উৎসবে সবার হাতেই থাকে পলো, খেয়াজাল, ছিপজাল, বিছানো জাল, কুচসহ মাছ ধরার নানা সরঞ্জাম। সবার ভাগ্যে মাছের দেখা না মিললেও এ যেন মহাআনন্দের উৎসব তাদের। অনেকেই বাড়ি ফেরেন শুন্য হাতে অনেকেই বা বড় মাছ ধরে আনন্দে আত্মহারা। গ্রাম-বাংলার হেমন্তের এ উৎসবে রোববার বিকেলে মেতে উঠেছিল নালিতাবাড়ী উপজেলার প্রায় ২ শতাধিক সৌখিন মাছ শিকারী।

বাহৈতে আসা শিকারীরা জানান, প্রতিবছর হেমন্তে আশপাশ এলাকার বিভিন্ন নদী ও খাল-বিলে তারা একযোগে শখের বশে মাছ শিকারে নামেন। পাড়া-প্রতিবেশী সবাই মিলে খেয়া জাল, বিছানো জাল ও পলো জাল নিয়ে একযোগে হৈ-হুল্লোর করে মাছ শিকার করেন। এরই ধারাবাহিকতায় রোববার তারা মাছ শিকারে নামেন পাহাড়ি নদী ভোগাইয়ে। ভারতঘেঁষা নাকুগাঁও এলাকা থেকে শহরের শিমুলতলা পর্যন্ত চলে ‘বাহৈত’ উৎসব। এ উৎসবে কারও ভাগ্যে জুটেছে বোয়াল, কারও ভাগ্যে আইড়। কারও ভাগ্যে বা অন্যকিছু। কেউ বা খালি হাতেই ফিরেছেন বাড়িতে। পাঁচগাঁও এলাকার আহাম্মদ আলী শিকার করেছেন সবচেয়ে বড় আইর মাছ। তার পলোতে আটকে পড়া মাছটির ওজন ছিল প্রায় ৮ কেজি। এসময় নদীর দুই তীরে শতশত উৎসুক মানুষ ভির করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com