1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে পৈত্রিক জমি জবরদখল ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে পৈত্রিক সুত্রে প্রাপ্ত খারিজ খতিয়ান ভুক্ত জমি জবর দখল ও মানববন্ধন করার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী পৌর বাজারে ভুক্তভোগী মোহাম্মদ আলী কাদের নেওয়াজ তার নিজ বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে এ সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী কাদের নেওয়াজ বলেন, আমার পিতা দারাজ উদ্দিন মন্ডল ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া মৌজায় ২৪৯ দাগে ৬৭ শতক জায়গা ক্রয় করেন। পিতা জীবিত থাকাকালে আমার পিতা আমি ও আমার বড় ভাই মোজাফ্ফর হোসেনের নামে সাড়ে ৩৩ শতক জমি উত্তর ও পশ্চিম লম্বালম্বি ভাবে ভাগ করে হেবানামা রেজিস্ট্রি করে দেন। পরে তা আমরা নিজ নামে উভয়ে খারিজ ও খাজনা করে ভোগ দখল করে আসছি।
সম্প্রতি আমার বড় ভাই ও তার বড় ছেলে আবু তৈয়্যব মোহাম্মদ সলাউদ্দিন তাদের অংশে বিএম এন্ড টেকনিক্যাল ইন্সিটিটিউট নামে একটি কলেজ স্থাপন করেছেন। একই দাগে আমার সাড়ে ৩৩শতক জমি থাকায় সে সেই জায়গা কলেজের বলে দাবি করেন এবং সেখানে আমাকে যাইতে দেন না। তার কলেজের কিছুসংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আমাদের বিরুদ্ধে কলেজ জায়গা দখলের মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেন, যা সম্পূর্ণ মিথ্যা। এরই প্রতিবাদে আজ আমাদের এই সংবাদ সম্মেলন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমি জবর দখল ও মানববন্ধকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com