1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর তীরে থাকা ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর নবী নামে এক বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকায় ভোগাই তীরবর্তী ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র। এতে আশপাশের কৃষদের ফসলি জমি ধ্বংস ছাড়াও শ্যালুচালিত ড্রেজারের বিকট শব্দে আশপাশের মানুষের মারাত্মক ভোগান্তি হচ্ছিল। ফলে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে বালু উত্তোলনে জড়িত অন্যরা নদী সাঁতরে পালিয়ে যায়। তবে নূর নবী নামে এক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রায় দুই কিলোমিটার দৌড়ে আটক করেন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া আনসার সদ্যরা। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারও অকার্যকর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে বেশ কয়েকবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সতর্ক করা হয়েছে। এরপরও তারা বালু উত্তোলন অব্যাহত রাখছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com