1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে তল্লাশি চালিয়ে ১১ রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বান্দরবান : বান্দরবানের তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক ৪০০ টাকা বিনিময়ে মজুরিতে কাজ করেন ১১ রোহিঙ্গা। বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকযোগে কেরানীহাট এলাকায় যাওয়ার পথে তল্লাশি চালিয়ে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় আটক করে পুলিশ। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন বাগানে কাজ করত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদে ভিত্তিতে তল্লাশি চালিয়ে পৌর এলাকার বড়ুয়ার টেক নামক এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com