আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় জাকির হোসেন সভাপতি ও আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং রাজ: ২৬৪৭ এর নির্বাচনের তফসিল অনুয়ায়ী গত ২২ অক্টোবর যাচাই বাচাই ও ২৩ অক্টোবর প্রার্থীতার মনোনয়ন প্রত্যাহার ও আগামী ৩১ অক্টোম্বর ভোট গ্রহনের কথা ছিল। ১৮টি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আজ বেলা ১২টায় বিনা প্রতিদন্দিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফেরাজুল ইসলাম।
এসময় বড়পুকুরিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ সুলতান মাহমুদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোকাররম সরকার, সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।