1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
সাগর আলী, নীলফামারী : ” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” নীলফামারীতে একযোগে সকল থানায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে জেলা পুলিশ আয়োজনে নীলফামারীর চৌরাঙ্গি মোড়ে দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
জেলা পুলিশ সুপার সড়কে চলমান মোটরসাইকেল আরোহীরা যারা হেলমেট পরে ছিলেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়িয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে তিনি সচেতনতামূলক লিফলেট বিভিন্ন গাড়িতে লাগিয়ে দেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনা রোধকল্পে সকলকে সচেতন হওয়ার জন্য এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য আহ্বান জানান।
সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে জেলা ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করবেন বলেও তিনি সকলকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্স) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডিবি ওসি খঃ ম আখেরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সেলিম আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি  ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার  তাহমিন হোক ববি, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আল-আমিন, পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com