1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

শেরপুর: শেরপুরের একটি ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৮ অক্টোবর শুক্রবার সকালে সদর উপজেলার পৌর শহরের কসবা নামা পাড়া মহল্লার রাস্তার পাশে ড্রেন থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে সংবাদ পাওয়া যায় যে, পৌর শহরের কসবা নামাপাড়া মহল্লার একটি ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের মত কিছু একটা পরে আছে। এমন খবরের ভিত্তিতে সদর থানার পুলিশ গিয়ে রাস্তার পাশের ড্রেনে কাপড়ে মোড়ানে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তা উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। দুপুরে ওই নবজাতকের ময়না তদন্ত সম্পন্ন হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল জানান, মরদেহটি উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করেছি। ডিএনএ স্যাম্পলও সংগ্রহ করেছি। ইসলাম ধর্মের বিধান মোতাবেক মরদেহটি আমাদের দায়িত্বে দাফন করা হবে। এ ব্যপারে সদর থানায় একটি অপমৃত্যু মামেলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গতকাল রাতে কেউ নিজেদের অপকর্ম ঢাকতেই এই নবজাতকের মরদেহটি গোপনে কাপড়ে পেচিয়ে ড্রেনে ফেলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com