1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতিতে র‌্যাবের পৃথক অভিযানে ১২৩ বোতল বিদেশী মদ উদ্ধার, আটক দুই

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযানে ১২৩ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪।

আটককৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রতন আলী (২৩) এবং ঝিনাইগাতী উপাজেলার ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে ফারুক (৩২)। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পৃথক সময়ে তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার নেতৃত্বে সহকারী পুলিশ সুপার শহিদুল্লাসহ র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবারর ভোর রাতে অভিযান পরিচালনা করে। আভিযানকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদ নগর এলাকায় একটি মাছের ঘেরের কাছে রতন আলী নামে এক মাদক কারবারীকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ৮৫ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে একই উপজেলার ডাকাবর গ্রামের ব্র্যাক অফিসের সামনে থেকে ফারুক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে ৩৮ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন থেকে সীমান্তের ওপাড় ভারত থেকে আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ নানাপ্রকার মাদক পাচারের সাথে জড়িত।

এসব ঘটনায় ঝিনাগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com