1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় বিএনপি কার্যালয় অতর্কিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীরা হামলা-ভাঙচুর-লুটপাটসহ বিএনপি কার্যালয়ের টেবিল-চেয়ারসহ ও আসবাবপত্র ভেঙে চুরমার করে। বিএনপি এ ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগকে দায়ী করে।

এদিকে উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. মামুন শিকদারের ফেরিঘাট এলাকার ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। এতে তার অফিসের আসবাবপত্র অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে চুরমার হয়ে যায় বলে দাবি করেন।
কলাপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হারুনর রশীদ বলেন, ‘মূলত বরিশাল বিভাগীয় সমাবেশকে বানচাল করার জন্য আওয়ামী লীগ মরিয়া হয়ে মাঠে নেমেছে। তবে এতটুকু বলতে পারি, কোনো কিছুই এবার আমাদের রুখতে পারবেনা ইনশাআল্লাহ।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক জানায়, হামলা-ভাঙচুরের সময় বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়। এভাবে বারবার একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা হয়। অথচ স্থানীয় আওয়ামী লীগের নেতারা তা দেখেও দেখছেন না যা দুঃখজনক।

কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু তালুকদার জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ নিয়ে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সমবেত হয়েছিল। সভা শেষ করে যুবদলের নেতা-কর্মীরা সবাই যে যার মতো করে চলে যায়। এরপরই হামলার ঘটনা ঘটে। ৫০-৬০ জনের সন্ত্রাসী গ্রুপটির হাতে বগি, রামদা, লাঠিসোটা ছিল। সন্ত্রাসী হামলায় দলীয়

কার্যালয়ের চেয়ার-টেবিল, টিভিসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে হামলা-ভাঙচুর-লুটপাটসহ এ তান্ডব চলে।

কলাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার জানায়, এ হামলার জন্য তিনি আওয়ামীলীগকেই দায়ী করেন। এর কারণ হলো ওরা একদিকে হামলা করেছে, আরেকদিকে জয়বাংলা শ্লোগান দিয়েছে। পুরো কার্যালয়টি ওরা ভেঙে লন্ডভন্ড করে দিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, কে-কখন এ হামলা করেছে, তা আমরা কিছুই জানি না। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম বলেন, হামলা-ভাঙচুর হয়েছে কিনা তা এ মুহুর্তে বলতে পারছি না। আমি খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com