মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী নিয়ে গঠিত শেরপুর তিন আসনের সাবেক এমপি ডা: সেরাজুল হকের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় ঝিনাইগাতী উপজেলার সদরের খাদ্য ব্যবসায়ী হল রুমে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মরহুম সাবেকি এমপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন স্মৃতি সংসদের সদস্যরা।
জানা যায়, ডা: সেরাজুল হক বিএনপির সমর্থিত টিকেট পেয়ে ১৯৯১ সালে এমপি নির্বাচিত হন। বর্তমান এমপি আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁনের আপন বড় ভাই ও সাবেক সংসদ সদস্য বর্তমান জেলা বিএনপির সভাপতি মাহদুল হক রুবেলের বাবা। মরহুম ডা: সেরাজুল হকের স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফকির সিদ্দিকের সভাপতিত্বে মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে তার স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ মাহমুদুল হক রুবেল।
আরও বক্তব্য রাখেন, আব্দুস সালাম আমিনুল ইসলাম বাদশা, অবসর প্রাপ্ত মেজর মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, শামীম মোস্তুফা, মেহেদী হাসান মামুনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও ম্রমিক দলসহ বিএনপি সমর্থক এমপি সেরাজুলের ভক্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।