1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে কারিগরি শাখায় শ্রেষ্ঠ কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কারিগরি শাখায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’। উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন এই কলেজের প্রভাষক ইয়াহিয়া হোসেন। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে ২০২১-২২ শিক্ষা বর্ষে কারিগরি শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন এই কলেজের শিক্ষার্থী মারুফা আক্তার।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম উপস্থিত থেকে নির্বাচিত সকলের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত মজুমদার।

প্রতিষ্ঠানের এমন সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এসএম মুনজুরুল হান্নান খান।

এ বিষয়ে তিনি বলেন, আমি একটি স্বপ্ন নিয়ে এই কলেজটি ২০০৩ সালে প্রতিষ্ঠা করেছি। আমার স্বপ্ন ছিলো এই প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌছে দেওয়া। আমি প্রত্যন্ত এই গ্রাম থেকেই উঠে এসেছি। তখন শিক্ষার জন্য আশেপাশে কোন কলেজ ছিলো না। আমি সবসময় মনে করি গ্রামের মানুষের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ। আমার কলেজ থেকে অনেকে শিক্ষার্থী লেখাপড়া করে সরকারি/বেসরকারি চাকুরী করছে। আমার এলাকার নাম উজ্জল করছে। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের। সবার ঐকান্তিক প্রচেষ্ঠায় এগিয়ে যাচ্ছে কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত মজুমদার বলেন, আমরা সবসময় চাই আমাদের ছাত্র-ছাত্রীদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে একটি ভিত্তি গড়ে দিতে। আমাদের কলেজের আনন্দ মুখর আধুনিক পাঠদান পদ্ধতির কারণে ছাত্র-ছাত্রীরা নিজ উৎসাহে কলেজে আসে, তাদের প্রতিটি দিনের ভালোলাগা শুরুর স্থানটিই আমাদের কলেজ প্রাঙ্গণ। বিশেষ কৃতজ্ঞতা আমাদের কলেজের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এসএম মুনজুরুল হান্নান খান স্যার এর প্রতি। উনি যদি এই কলেজ প্রতিষ্ঠা না করতেন তাহলে আজ এই এলাকার মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকতো। উনার এই মহতি উদ্যোগ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এসএম মুনজুরুল হান্নান খান ২০০৩ সালে উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন। তার ঐকান্তিক প্রচেষ্ঠায় ২০০৫ সালে কলেজটিতে কৃষি ডিপ্লোমা ও ২০০৮ সালে ভোকেশনাল শাখা চালু হয়। ২০১০ সালে কলেজটির বিএম শাখা ও ২০১৯ সালে কৃষি ডিপ্লোমা শাখাটি এমপিও ভুক্ত হয়। ২০২১ সালে কারিগরি শাখায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অধিকার করে কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজের উন্নয়নের জন্য সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com