1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হালুয়াঘাট থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে থানা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, ওসি (তদন্ত) ইমরান আল হোসাইন, উপজেলা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য কাঞ্চন কুমার সরকার, আছমাউল হোসনা শিমুল, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন সুমনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com