1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সোয়ারীকান্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

আটকরা হলেন, ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর ঝাউগড়া গ্রামের মৃত আবুল কাশেম’র পুত্র আলমগীর হোসেন (৪০) ও উত্তর রামনগর বনপাড়া গ্রামের উমর আলীর পুত্র আছাদুল (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাহিরশিমূল এলাকার পূর্বে সোয়ারীকান্দা মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় তাদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com