1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় কলাপাড়া থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি মো. মোস্তাফিজুর। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে মহিপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার বেলা ১১টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com