1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে জেলা পরিষদ মার্কেট চালু হলে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
সাগর আলী, নীলফামারী: নীলফামারী শহরের পিটিআই মোড় এলাকায় ছিল জেলা পরিষদের ডোবা। ডোবার ধার দিয়ে অস্থায়ী দোকান তুলে ব্যবসা করতেন স্বামী পরিত্যক্তা নুর নাহার ও সোহাগী। দু’জনই ছোটখাটো পান ব্যবসায়ী। চায়ের দোকান করতেন আব্দুল আজিজ।
এছাড়াও মনিহারী, মালামালসহ প্রায় ১৭টি দোকান ছিল ডোবার ধার ঘেঁষে। ব্যবসার আয় দিয়ে তাদের চলতো সংসার। কিন্তু তারা দোকান চুরি যাওয়ার সঙ্কায় থাকতেন প্রতিনিয়ত।
তবে শঙ্কা থেকে কাটিয়ে উঠেছেন তারা। জেলা পরিষদের উদ্যোগে ২৬ শতাংশ জমির উপর ডোবাটি ভড়াট করে তৈরি করা হয়েছে ৪৩টি দোকান। দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছে ওই ১৭ জনসহ আশপাশের ক্ষুদ্র ব্যবসায়ীকে।
শুধু তাই নয়, দোকান পেয়ে হাসি ফুটেছে ওই ব্যবসায়ীদের পরিবারের মুখেও। পাল্টাবে তাদের জীবনচিত্র। এছাড়াও একজন ভূমিহীনকে বাড়িও করে দিয়েছে জেলা পরিষদ।
তথ্য অনুযায়ী, নিজস্ব ডিজাইনে ২০২১-২০২২ অর্থবছরের জুলাই মাসে জেলা পরিষদ মার্কেটের কাজ শুরু করা হয়। প্রতিটি দোকানের বর্গফুট হিসেবে বাৎসরিক ভাড়া নেওয়া হবে।
পান ব্যবসায়ী নুর নাহার ও সোহাগী বলেন, আগে ডোবার উপর কোন রকমে টিনের দোকান দিয়ে ব্যবসা করতাম। এখন পাকা দোকান পেয়েছি। তাও আবার অল্প টাকায়। এই ব্যবসার আয় দিয়ে আমাদের সংসার চলে।
চা ব্যাবসায়ী আব্দুল আজিজ বলেন, জেলা পরিষদের স্যারকে বললাম, আমি গরীব মানুষ। স্যার আমার দোকান না থাকলে স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে। তখন স্যার মাত্র ১৫ হাজার টাকায় আমাকে একটা দোকান বরাদ্দ দিলেন। এই দোকান পেয়ে আমি অনেক খুশি। স্যারের জন্য আল্লাহ’র কাছে দোয়া করি।
আরেক ব্যবসায়ী ফরহাদ বাবু বলেন, আমার টিনের দোকান ছিল। প্রতিনিয়ত চুরি যাওয়ার ভয় ছিল। এখন পাকা দোকান পেয়ে নিশ্চিন্তে থাকতে পারব এবং অনেক কম টাকায় পাচ্ছি। তাই জেলা পরিষদকে ধন্যবাদ।
জানতে চাইলে নীলফামারী জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল বলেন, পিটিআই মোড়ে জেলা পরিষদের একটি ডোবা ছিল। সেখানে অনেক ধরণের অসামাজিক কার্যকলাপ হতো। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের কাছে এলাকাবাসীর দীর্ঘ দিনের অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে ডোবা ভড়াট করে সেখানে প্লট আকারে দোকান তৈরি করা হচ্ছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে দোকান নির্মাণ কাজ শেষ হলে ব্যবসায়ীরা তাদের বরাদ্দপ্রাপ্ত দোকান চালু করতে পারবে। সেই সাথে প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com