1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) : “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে ভাঙ্গা থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভাঙ্গা উপজেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও এসআই গোলাম মোনতাছির মারুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভুইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনছুর মুন্সী, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু, বীর মুক্তিযোদ্ধাগণ, সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সাধারণ সদস্যবৃন্দ, পুলিশ সদস্যগণ, গ্রাম পুলিশ দফাদার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com