1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় বনাম ঝিনাইগাতী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সহকারী কমিশনার (ভ‚মি) আশরাফুল কবীর।
ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম। এসময় স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
খেলায় ৫টি দল অংশ নেয়। খেলায় চিম্পিয়ন হয় আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়, রানার আপ ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা খেলোয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেন, মাশরাফুজ্জামান। খেলা পরিচালনায় ছিলেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন উর রশিদ ও আব্দুল মান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com