1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে অস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে আটক ১

  • আপডেট টাইম :: বুধবার, ২ নভেম্বর, ২০২২

হালুয়াঘাট ( ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে একটি দেশীয় অস্ত্র লোহার তৈরি স্যুটারগান ও চল্লিশ বোতল ভারতীয় মদসহ রাকিব হোসেন (২০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১। গত সোমবার মধ্যরাতে গাবরাখালী গারো পাহাড় এলাকার আবু রফিকের মোদির দোকানের সম্মুখ থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অস্ত্র ও মাদক আইনে চারজনকে আসামী করে মামলা দায়ের করেন র‌্যাব-১৪, সিপিসি-১ এর নায়েব সুবেদার বাদশা মিয়া।

র‌্যাব জানায়, আটকের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজনকে ধরতে পারলেও তিনজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামীরা হলেন, গাবরাখালী গ্রামের মামুন (২০), একই গ্রামের বিপ্লব (২২) ও ওয়াহেদের পুত্র সাদ্দাম (২৪)। আটক আসামী রাকিব হোসেন ঘোষবেড় গ্রামের আমিনুল ইসলামের পুত্র।

এ বিষয়ে হালুয়াঘাট থানার এসআই আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হালুয়াঘাট থানায় চারজনের নামে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com