1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

না ফেরার দেশে কলাপাড়ায় মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জালাল

  • আপডেট টাইম :: বুধবার, ২ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জালাল উদ্দিন তালুকদার না ফেরার দেশে চলে গেলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে বার্ধক্য জনিত কারণে পৌর শহরের রহমতপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। বুধবার বেলা ১১টায় এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এতিমখানা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিব্বুর রহমান মহিব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য এ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com