1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ‘হৃদয়ে একাত্তর’ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাজানো ‘হৃদয়ে একাত্তর’ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরের উপর নান্দনিকভাবে তৈরি এ স্থাপনাটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ বকুল, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন বই, ভাষা আন্দোলনের ছবি এবং বইসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে ‘হৃদয়ে একাত্তরে’। টিআর ও জেলা প্রশাসনের ফান্ড থেকে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনাটি নির্মাণ করায় বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com