1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল চলন্ত অবস্থায় গলায় বাঁশ ঢুকে সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গত বুধবার দুপুরে লাটিয়ামারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সিয়াম রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামান শরাফতের ছেলে এবং সে উচাখিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সিয়াম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে উচাখিলা স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল। পথে লাটিয়ামারি বাজারে বাঁশ ভর্তি একটি টমটম থেকে বাঁশ নামানো হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার মুহূর্তে হঠাৎ একটি বাঁশের শেষ অংশ সিয়ামের গলায় ঢুকে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com