1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামে।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫) তার চাচা আব্দুর রউফ এর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে লিয়াকত আলী নিজের ক্রয়কৃত জমিতে গাছের গোঁড়া কাঁটতে গেলে তার চাচা আব্দুর রউফ (৬৫) উক্ত জায়গাটি নিজের দাবি করে ছেলে নূরুল আমীন (৩৫), মাওঃ নূর মোহাম্মদ (৩০), এখলাছ উদ্দিন (২৬) কে নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে আব্দুর রউফ তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে লিয়াকত ও তার ভাই জাহাঙ্গীর আলমের (৩৩) ওপর হামলা চালায়। হামলায় লিয়াকত ও জাহাঙ্গীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আব্দুর রউফ ও তার তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com