1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে বাসে বিস্কুট পার্টির অভিনব ছিনতাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় শ্যামল ছায়া বাসে বিস্কুট বমি পার্টির অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হয়েছেন মজনু মিয়া (৩৬) নামে এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈশ্বরগঞ্জ গোল চত্ত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুণাবাড়ি গ্রামের আব্দুল মন্ডলের পুত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ফেরিওয়ালা হিসেবে কাজ করে। কর্মস্থলে যাওয়ার জন্য সকালে ময়মনসিংহ ব্রীজের শ্যামল ছায়া (ঢাকা মেট্রো ব ১১-৪৩৫৮) বাসে করে ভৈরবে যাওয়ার পথে তাকে অনুসরণ করে ৩ জন যুবক তার সাথে উঠে। তারা যাত্রী সেজে কথা বলতে বলতে ঈশ্বরগঞ্জ পর্যন্ত আসতেই তার প্যান্টের পকেট কেটে ৩ হাজার টাকা ছিনতাই করে। কিছু বুঝে ওঠার আগেই মজনু মিয়ার শরীরে বিস্কুট বমি করে ঈশ্বরগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে যায় এক যুবক। অপর দুইজন পেছনের সিট থেকে বলতে শোনা যায়, পকেট চেক করে দেখেন হয়তো টাকা নিয়ে গেছে।

ভুক্তভোগী মজনু মিয়া জানান, এই শ্যামল ছায়া বাসে উঠে আরো একবার ছিনতাইয়ের কবলে পড়েছিলাম। এই বাসের হেলপার ও কন্ট্রাক্টর এসব কর্মের সাথে জড়িত। আমার ৩ হাজার টাকা নিয়ে গেছে।

এদিকে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পেছনের সিটে থাকা দুজন দ্রুত সিট ছেড়ে চলে যায় এবং একজনকে বাসের দরজায় দাঁড়িয়ে কন্টাক্টরের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এ বিষয়ে শ্যামল ছায়া বাসে কর্মরত কন্ট্রাক্টরের নাম জিজ্ঞাসা করলে সে ক্ষেপে যায় এবং বলেন যা পারেন করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com