1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সভাপতি নাঈম সম্পাদক বিশ্বজিৎ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : অনেক জল ঘোলা করে অবশেষে সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে সভাপতি এবং বিশ্বজিৎ রায়কে সাধারণ সম্পাদক করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আ’লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ৯ মে সোমবার উপজেলা পরিষদ চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে গতকাল ৩ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা আ’লীগের সভাপতি আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।

উল্লেখ্য, গত ৯ মে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সম্মেলন উদ্বোধক করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

ওই সময় বিশেষ অতিথির মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপি এবং শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com