1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ধোবাউড়ায় নিখোঁজের ৩ দিন পর আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায় মাটির দালান ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যাক্তির নাম কোকেন ম্রং (৪৫)। সে সদর ইউনিয়নের ভূট্টা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কোকেন ম্রং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ৩১ শে সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মায়ের রেখে যাওয়া মাটির দালান ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান বলেন, আত্মীয়দের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com