1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর শনিবার দুপুরে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল এমপি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালসহ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে যুব মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com