1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক আত্মহত্যার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) উপজেলার কাকরকান্দি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। খাইরুল নামে একজন বিষপান করে ও সমলা খাতুন নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে অত্মহত্যা করে।

সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী ঢাকার এক বাসায় ঝিয়ের কাজ করার সুবাদে মালিকের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে স্বামীকে নিয়ে নালিতাবাড়ী গ্রামের বাড়ি সোহাগপুরে চলে আসেন। পরে বাসার মালিক নালিতাবাড়ী থানায় চুরির অভিযোগ করলে পুলিশ চোরাই মালামাল উদ্ধার করে ওই নারীকে কারাগারে পাঠায়। স্ত্রীর এমন ঘটনায় অপমান সইতে না পেরে বিষ পান করে সোমবার ভোরে অতœহত্যা করে খাইরুল ইসলাম।

অপরদিকে একই ইউনিয়নের বেনুপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন ফাঁসিতে ঝুলে অত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজন সিলেটে বসবাস করতেন। পারিবারিক আর্থিক দৈন্যতা ও অসুস্থ্যতার কারনে তিনি সোমবার সকালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com