1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে হাফসা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামে এ ঘটনা ঘটে। হাফসা ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, হাফসা তাদের নিজ বাড়ির সামনে রাস্তা পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com