1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে দুই পরিবারের পারিবারিক সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শেরপুর : শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলী (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কামারিয়া ইউনিয়নের খুনুয়া মোল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুনুয়া মোল্লাবাড়ি গ্রামের ইব্রাহিমের মেয়ের সঙ্গে একই গ্রামের খলিলের ছেলে রূপ চাঁনের বিয়ে হয়। পরবর্তীতে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ হলে দুই পরিবারের মধ্যে আদালতে মামলা চলছিল। এ নিয়ে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে খোরশেদ আলীকে পেছন থেকে লাঠি দিয়ে প্রতিপক্ষের লোকজন আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com