1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে কেয়ামনি দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার রামেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেয়ামনি ওই গ্রামের রিকশাচালক হানিফ উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বসত ঘরের সামনে খেলা করছিল কেয়ামনি। পরিবারের অন্য সদস্যরা গৃহস্থালীর কাজে ব্যস্ত থাকায় সকলের অজান্তে সে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। পরে কেয়ামনিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com