1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে ১০ পিচ স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
যশোর : ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে রত্না খাতুন নামে এক নারীর গোপন স্থানে লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গত রোববার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রত্না খাতুন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের আয়না খাতুনের কলা বাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রত্না খাতুন নামে সন্দেহ ভাজন এক নারীকে আটক করা হয়। এসময় নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com