1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষি অফিসের কৃষক হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতীর বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
২০২২/২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেয়াঁজ, মুগ, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের নিমিত্তে এ কৃষি প্রণোদনা ২০২২ বিতরণ করা হয়।
এর আগে উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আশরাফুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার,সমবায় অফিসার রুকুনুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম প্রমুখ।
পরে উপজেলার ৭টি ইউনিয়নে ৪হাজার ১শ কৃষকের মাঝে ১০ কেজি ডিএফপি, ১০কেজি এমওপি, ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্রা ও ১ কেজি পেয়াঁজ কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com