1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশি

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

প্রবাসের ডেস্ক : জার্মানিতে বসবাসরত অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী৷ আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায়, বাকিদের বয়স ত্রিশের নিচে।

বার্লিনের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।

বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে জানান, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু’জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।

তিনি জানান, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন।

জার্মানিতে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এই সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা যেখানে অবস্থান করছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত।

এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৯৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৩৩ জন। শনিবার (২৮ মার্চ) একদিনে আক্রান্ত হয়েছেন ৬৮২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com